রফিকুল ইসলাম বাবু, ঃ বিপুল পরিমান দর্শকের উপস্থিফতিতে উৎসাহ উদ্দীপনার মধ্য চাঁদপুরে শেষে হয়েছে জেলা পুলিশের আয়োজনে ১ম আন্তঃজেলা মাদক, নারী নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় হাজীগঞ্জ উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন কচুয়া উপজেলা একাদশ দল। খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে গোলটি ২টি করে কচুয়ার রিপন ও আবু তোহের। টুর্নামেন্টে সর্বোচ্চ ও সেরা গোলদাতা হাইমচর উপজেলা দলের আবু তাহের ফজলে রাব্বি। সে ৯টি গলে করে। টুর্নামেন্টে সেরা খেলোয়ার হয়েছেন চারজনএরা হচ্ছে কচুয়া দলের ফারুক,ও নাজমুল হাসান এবং হাজীগঞ্জের আল আমিন ও নাজমুল। জেলা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন দলকে ২ লাখ টাকা ও রানার্স আপ দলকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম (বার)। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-২(মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম । এ সময় চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের পরিচালনায় ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর-১(কচুয়া) আসনের সংসদ সদস্য ড.মহীউদ্দীন খাণ আলমগীর,চাঁদপুর-৪(ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য ড.শামছুল হক ভূইয়া,চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান,কেন্দ্রীয় আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী,চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারীচাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো.নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে আন্তঃজেলা মাদক, নারী নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে কচুয়া চ্যাম্পিয়ন
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
