
স্টাফ রিপোর্টার:“দূর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে” এই শ্লোগানে চাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রশমন দিবস।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।
দিবস উপলক্ষে মহড়ার আয়োজন করে চাঁদপুর সদর (উত্তর) ফায়ার সার্ভিস কর্মকর্তা ও সদস্যরা। এ সময় দূর্যোগ মোকাবেলার কৌশলসমূহ শিক্ষার্থীদের শেখানো হয়।
পরে বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শাকিল আহমেদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
