চাঁদপুরে আবারো মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে । এক রাতে এক বাসা থেকে ২টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। চাঁদপুর শহরের বাসষ্ট্যা- সংলগ্ন পূর্ব বিষ্ণুদী রোডের আলহাজ্ব মোঃ রফিক ঢালীর বাড়ির ভাড়াটিয়ার ২টি মোটর সাইকেল চুরি হয়েছে। জানাযায়, এরিস্টো ফার্মা লিঃ চাঁদপুর এসএমআই ও মোঃ জাকির হোসেন ও চাঁদপুর মোহনা ডায়াগনষ্টিক সেন্টারের পার্টনার মোঃ বাবুল মোল্লা আলহাজ্ব মোঃ রফিক ঢালীর বাসায় ভাড়া থাকেন।
প্রতিদিনের ন্যায় এরা দু‘জন কাজ শেষ করে রাতে বাবুল মোল্লা ডিসকবার ১০০ সিসি ও এরিস্টো ফার্মা লিঃ-এর এসএমআইও মোঃ জাকির হোসেন বাজাজ প্লাটিনা মোটরসাইকেলটি বাসার ভিতর ঢুকিয়ে কলাপসিপল গেইটে তালা বন্ধ করেন। এমনিকি মোটর সাইকেলগুলোতেও তালা লাগিয়ে রাখেন। ২২ নভেম্বর রাত ১২ থেকে ভোর ৫টায় যে কোন সময় মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা ৪টি মোটর সাইকেলের মধ্য থেকে কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে এ দু’টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মোঃ জাকির হোসেন ও বাবুল মোল্লা চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য গত ৩/৪ দিন পূর্বেও চাঁদপুর শহরের তালতলা সড়ক ভবনের ভিতর থেকে একইভাবে গেইটের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে চাঁদপুর শহরের মোটর সাইকেল চালকরা চুরির আতঙ্কে ভুগছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

