চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের অভয়াশ্রম চলছে। বাংলাদেশ সরকার মৎস্যসম্পদ রক্ষায় অভয়াশ্রম চলাকালে মার্চ-এপ্রিল এ দু’মাস নদীতে সকল ধরনের জাল ও মাছ ধরার নৌকা নামা নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও সকল ধরনের বিধি নিষেধ অমান্য করে চাঁদপুরের অসাধু জেলেরা প্রতিনিয়তই নদীতে জাল ফেলে মাছ আহরণ করছে। মঙ্গলবার ৩ মার্চ রাতে জেলা টাস্কফোর্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদিদ ও কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম হাবীবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় রাজরাজেশ্বর এলাকা থেকে সাদেক বেপারী ও আল-আমিন নামে দু’ জেলেকে আটক করা হয়। গতকাল ৪ মার্চ বুধবার সকালে এ দু’ জেলেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদিদ ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১ বছর করে সশ্রম কারাদ- দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
অপরদিকে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ ও জেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত কবিরের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে আরো ৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদিদ আটক ৬ জেলের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক শিবলু (১৭), আজিম হোসেন (১২) ও সবুজ হোসেন (১৫)-কে মুচলেকা রেখে ছেড়ে দেন। অপর ৩ জেলে সিয়াম হেসেন (১৮), মঞ্জিল হোসেন (২০) ও ফজল বকাউল (৫০)-কে ১ ‘হাজার টাকা করে অর্থদ- দিয়েছেন। মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম চলাকালে মার্চ-এপ্রিল এই দু’মাস নদীতে প্রতিনিয়ত প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
শিরোনাম:
রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

