
রফিকুল ইসলাম বাবু,
চাঁদপুর জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ০২নভেম্বর পর্যন্ত ২২দিন চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ সারাদেশের ছয়টি অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। যদিও এ ২২দিন চাঁদপুরের ৪১ হাজার জেলে বেকার হয়ে পড়বে। এ সময়ে সরকারি সহায়তা দেয়ার দাবি জানান তারা। মা ইলিশ রক্ষায় ইতোমধ্যে নানা কার্যক্রম শুরু করেছে মৎস্য বিভাগ। চাঁদপুরের পদ্মা মেঘনার মতলবের ষাটনল থেকে হাইমচর ৬০কিলোমিটার এলাকা মা ইলিশ ডিম ছাড়ে। তাই মা ইলিশ অন্যান্য বছরের মতো এবছরও বিশেষ তদারকি করবে প্রশাসন ও মৎস্য বিভাগ। যদিও জেলেদের দাবি তারা কখনো সরকারি অভিযানের সময় নদীতে নামেন না। তবে কেউ কেউ বলছেন সরকারি সহায়তা না পেলেতো এক প্রকার বাধ্য হয়েই নদীতে নামতে হয়। সর্বপরি চাঁদপুরের ৪১হাজার ৪২জন জেলে দাবি এসময় যেন সরকারি সহযোগীতা দেয়া হয়। জনপ্রতিনিধিরাও বলছে জেলে ও ইউনিয়র পরিষদ সদস্যদের নিয়ে উদ্ভুদ্ধকরণ সভাসহ বিভিন্ন ভাবে প্রচারণা চালানো হয়েছে। তারপরেও এ সময়ে জেলেদের সরকারি সহায়তা দিলে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করা শতভাগ হতে পারে।গত বছর মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রম সফল হওয়ায় এবছর ইলিশের উৎপাদন বেড়েছে। আশা কারছি এবছরও এসবক কার্যক্রম জাতীয় স্বার্থে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
