
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে সর্ব প্রথম মাদক সরবরাহকারী বালিয়ার বোরকা রিপন (৩৫) কে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ইলিশ চত্বরে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা বোরকা রিপনকে সক্ষম হয়। সে ইয়াবার একটি চালান পাচার করার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার দেহ তল্লাশী চালিয়ে ৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করে। জানা যায় ৯নং বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত রুহুল আমিন মালের ছেলে বোরকা রিপন একসময় ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হান্নানের ক্যাশিয়ার ছিলো। পিচ্ছি হান্নান র্যাবের হাতে ক্রসফায়ারে তার মৃতু হওয়ার পর বোরকা রিপন চাঁদপুরে এসে খাটি গারে। এরপর থেকেই শুরু হয় তার রমরমা মাদকের ব্যবসা। বেশ কয়েকবার মডেল থানা পুলিশা বোরকা রিপনকে ইয়াবাসহ গ্রেফতার করে। সে জেল থেকে বেড়িয়ে এসে পুনরায় রমরমা মাদকের ব্যবসা পরিচালনা করছে। পুলিশ জানায় ইয়াবা ব্যবসায়ী ইয়াবার চালান পাচার করার পর ইলিশ চত্তরে দাড়িয়ে গুনরাজদির আরেক ইয়াবা ব্যবসায়ী সোহাগের সাথে কথা বলার সময় বোরকা রিপনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
