স্টাফ রিপোটার ঃ চাঁদপুরে সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা মাঠ সহকারী কল্যাণ পরিষদের আয়োজনে শনিবার চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মামুন হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান দিপু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন ঢালী, সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াহিয়া খান শামীম, মো. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, আবুল হোসেন, দপ্তর সম্পাদক মো. ইমন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আক্কাছ মিয়া, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক মো. জোবায়ের আলম, প্রচার সম্পাদক সন্দীপ কুমার পাল, মহিলা সম্পাদিকা সুপ্তা রানী মিত্র প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প বিলুপ্ত হওয়ায় এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মানবেতন জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পল্লী সঞ্চয়ী ব্যাংকে সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্প এর সকল কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি স্থায়ী করা হোক। তা না হলে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়তে হবে।
এসময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বিলুপ্ত প্রকল্প একটি বাড়ি একটি খামাররে সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে পল্লী সঞ্চয় ব্যাংকের আইন ও চাকুরী প্রবিধানমালা মোতাবেক দ্রুত চাকুরী স্থায়ী করে ব্যাংকের সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। যাচাই-বাছাইয়ের নামে কোন কর্মকর্তা-কর্মচারীকে চাকুরী হতে বাদ দেওয়া যাবে না। পল্লী সঞ্চয় ব্যাংকের সকল শাখার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী ছাড়া বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ নতুন করে বাড়ানো যাবে না।
শিরোনাম:
শনিবার , ১৪ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
