
স্টাফ রিপোটার॥
চাঁদপুরে আগামী ২৮ অক্টোবর সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিং দিবস পালন উপলক্ষে,কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪ এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাত সারে ৮টায় পৌর নিউ মাকেটের লায়ন্স ক্লাব অব রুপালীর অফিস কক্ষে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪ এর আওতায় থাকা ৩টি মহল্লা কমিটির কর্মকতারা অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তারা সিদ্বান্তে উপনীত হয়ে জানান,আগামী ২৮অক্টোবর সকাল ৯টায় কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪ এর কার্যালয়ে সকল কর্মকতা,৩টি মহল্লা কমিটির সকল কর্মকতা ও এলাকা বাসীকে অঞ্চল-৪ এর অফিসে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান। সেখান থেকে শতাধিক উপস্থিত সুধিজনকে নিয়ে হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সকাল ১০টার কমিউনিটি পুলিশিং দিবস পালনের র্যালীতে অংশ গ্রহন করতে হবে। কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪ এর সভাপতি কাজী মাহবুবুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন,কোষাধ্যক্ষ সাখায়াত হোসেন খান,রেজাউল ইসলাম কাবুল,সাংবাদিক মোহাম্মদ শওকতআলী,মো: ফখরুল আলম লিংকন,আইয়ুব খান,রফিরাসেল,ওয়াজিউল্লা,অনুফ দাস,জিয়াউল হক জিয়া,ছিডু মিয়াজী,নির্মল সাহা প্রমুখ।
