পবিত্র ঈদুল আযহার যতই দিন ঘনিয়ে আসছে ততই কর্মব্যস্ততা বাড়ছে কামার শিল্পীদের। চাঁদপুর শহরের তালতলা, চেয়ারম্যানঘাট, পুরাণবাজার ও অন্যান্য উপজেলার গ্রাম্য হাটবাজারের কামার শিল্পীদের এখন কর্মব্যস্ততা অনেকটা বেড়েই গেছে। পবিত্র ঈদুল আযহার দিন যতই ঘনিয়ে আসছে ততই কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে কামারদের। এরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এরা কাঁচা লোহা আগুনে পুড়িয়ে হাতুরি পেটা করে তৈরি করছে দা, বটি, ছোট বড় ছোঁড়া, চাপাতি, রামদা, গোস্ত কাটার বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র।
শহরের চেয়ারম্যানঘাট এলাকার রবিন্দ্র কর্মকার জানান, কোরবানীর ঈদ আসলে তাদের কর্মব্যস্ততা কিছুটা বেড়ে যায়। তখন আমরা অন্যত্র থেকে কারিগর এনে কাজ করিয়ে থাকি। ঈদ আসলেই চোখের ঘুম হারাম হয়ে যায়। তখন কয়লা সংগ্রহ করতে আমাদের ভোগান্তি পোহাতে হয়। এমনকি বেশি দাম দিয়ে কয়লা সংগ্রহ করতে হয়। উত্তপ্ত কয়লার আগুনে কাঁচা লোহা পুড়িয়ে তা পিটিয়ে বিভিন্ন ধরণের ধারালো দেশীয় অস্ত্র বানাতে হয়। এছাড়া বিভিন্ন ব্যাক্তি তাদের ব্যবহৃত পুরনো দা, বটি, কাস্তি, বিভিন্ন আকারের ছুরি আরো বেশি ধারালো করতে লবন পানিতে ভিজিয়ে পুনরায় আগুনে পুড়িয়ে ধার দিতে নিয়ে আসে। এতে আমাদের লাভ একটু বেশি হয়। আগুনে পুড়িয়ে ধার দিলে ক্রেতার কাছ থেকে চাহিদা মতো অর্থ পাওয়া যায়। তাই এখন আমাদের একটু ব্যস্ত সময় কাটছে। একই অবস্থা বিরাজ করছে শহরের তালতলা এলাকায় এক প্রবীণ লোহা কর্মকারের। তাছাড়া শহরের পুরাণবাজার ও অন্যান্য উপজেলার কামারদের ব্যস্ততা বেড়েছে শুধুমাত্র পবিত্র ঈদুল আযহা উপলক্ষে। প্রতিবছর ঈদুল আযহা আসালে কামার শিল্পীদের এই ব্যস্ততা বৃদ্ধি পায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
