চাঁদপুরে খোলা আকাশের নীচে কোরবানির পশুর চামড়ায় মেডিসিন ও লবন প্রয়োগ করে পরিবেশ দুষন করার অভিযোগে চাঁদপুর মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হকের নির্দেশে মডেল থানার এস আই মানিক মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চামড়া ব্যাবসায়ী মানিক পাটওয়ারীকে আটক করেছে। ঘটনাটি ঘটছে গত মঙ্গল বার বিকাল ৫ টায় শহরের ৫ নং ঘাট চাঁদপুর হাউজিং এলাকায়। এ ঘটনার সত্যতা শিকার করেছেন মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক। পরে মঙ্গলবার রাত ১০ টায় প্রভাবশালী এক নেতার তদবীরে নদীর কালোবাজারী হারুনের কাছ থেকে পুলিশ অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে শহরের পালবাজারের ব্যাবসায়ি এমদাদ পাটওয়ারীর ছেলে চামড়া ব্যাবসায়ি মানিক পাটওয়ারীকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এসআই মানিকের সাথে আলাপকালে জানায়, এলাকাবাসির অভিযাগের প্রেক্ষিতে পরিবেশ দুষনের দায়ে তাকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হলে এক লক্ষ টাকার মতো জরিমানা দিতে হতো। স্থানীয় সাংবাদিকরা আটক ব্যাবসায়ি মানিকের ছবি তুলে ওসির সাথে ঘটনার সম্পর্কে জেনে তা লিপিবদ্ধ করে। পরবর্তিতে পুলিশ কোন এক অদৃশ্য শক্তির বলে তাকে ছেড়ে দিলে তা নিয়ে ব্যবসায়ি ও বিভিন্ন মহলে ব্যাপক তোলপাড় চলছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

