
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরের পুরানবাজার ও সদর উপজেলা বাগাদী ইউনিয়নের মোমিনপুরে গাজা সেবনের অপরাধে ৫ মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর চৌধুরী আশরাফুর করিম
ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে এই দন্ডাদেশ দেন।
জানা যায়, সদর উপজেলা বাগাদী ইউনিয়ের মোমনিপুর গ্রামে দুপুর ১২ টায় মডেল থানার এসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোস্তফা খানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২) ও মামুন পাঠান কে দুই পুরিয়া গাজাসহ আটক করে। আটকৃতরা বতস ঘরে গাজা সেবন কালে তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে সোমবার রাত্র ৯টায় পুলিশ সুপার সামছুন্নাহারের নির্দেশে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ব শ্রীরামদী নির্জন বাগানে অভিযান চালিয়ে গাজা সেবন করা অবস্থায় ৩ মাদক সেবীকে আটক করে। আটকৃতরা হলো পূর্ব জাফরাবাদের আফসার উদ্দিন আসিফ (৪০) পূর্ব শ্রীরামদীর ছেলে জামাল বেপারীর ছেলে মোবারক হোসেন (৩০) মুকবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮)। আটকৃতদের মধ্যে আবু বক্কর ছিদ্দিক ওসমানিয়া ফাযিল মাদ্রাসার পিয়ন হিসেবে চাকুরী করে। পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার পিয়ন আবু বক্কর ছিদ্দিক তার বন্ধুদের সাথে গাজা সেবন খবর স্থানীয় এলাকাবাসী পুলিশ সুপারকে অবহিত করে। পরে পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে হাতেনাতে গাজা সহ আটক করা হয়। তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সহ কিছু দালালচক্র সব জায়গা তদবির করে ব্যর্থ হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৬ মাসের সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়। মাদক নিমুর্লে মাদক বিরোধী অভিযান চাঁদপুরে পাড়া মহল্লায় অব্যাহত থাকবে। যাকেই মাদক সহ আটক করা হবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
