মিজান লিটন ॥
চাঁদপুর স্টেডিয়াম মাঠে মোট ১২টি দলের অংশ গ্রহণে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ২৮ মার্চ বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বেলভিউ হাসপাতালের পৃষ্টপোষকতায় জাতীয় সংঙ্গীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্নাঢ্য আয়োজনে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, জেলা ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
টুনামেন্টে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, বি-বাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালি জেলা ক্রীড়া সংস্থা, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, খাগড়াছড়ী জেলা ক্রীড়া সংস্থা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি দল অংশ গ্রহন করে।
উদ্বোধনী খেলায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা বনাম কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহণ করে।
