বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালীটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় হাতি, বেলুন ও রঙ্গিন সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা র্যালীটি আনন্দপূর্ন করে তুলে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাসুদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এড. সেলিম উল্লা সেলিম। বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেওয়ান সফিকুজ্জামান, মাহাবুব আনোয়ার বাবলু, কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, এড. হারুনুর রশিদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, গোলাম মাওলা কচি, সদর থানা ছাত্রদলের আহবায়ক ঈমান হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি জিয়াউল হক সোহাগ, পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিব দাস, হাইমচর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সোলাইমান মিয়া, হাজিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু রায়হান সোহেল প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল শহীদ ও বীর... বিস্তারিত
রমজান উপলক্ষে খেজুরের ভ্যাট কমাল সরকার
খেজুরের ভ্যাট ১২ শতাংশ কমিয়েছে সরকার। রমজান উপলক্ষে এ ভ্যাট কমানো হয়। বৃহস্পতিবার (১১... বিস্তারিত
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্য আটক
চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।... বিস্তারিত
চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল
চাঁদপুরে মেঘনা-ধনাগোদা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব ঝুলন্ত... বিস্তারিত
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা... বিস্তারিত
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয়... বিস্তারিত
সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার... বিস্তারিত
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা…
রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

