
রফিকুল ইসলাম বাবু ।
জমে উঠেছে চাঁদপুরের ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে চলছে বিকিকিনি। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছ মিশ্র প্রতিক্রিয়া। তবে বাজারে দেশীয় পোষাকের চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততোই জমতে শুরু করেছে বেচা-কেনা। সবচেয়ে বেশি ভিড় কাপড়ের দোকানে। এ বছর ‘পাখি-কিরনমালা’ নয় নারীরা মেতে উঠেছেন বাজিরাও মাস্তানি নামের ভারতীয় পোষাকে। তবে দেশীয় পেষাকেরও চাহিদা রয়েছে বেশ। অবশ্য অনেক চমৎকার সব ডিজাইনের পোষাকের সমাহার হলেও দাম একটু বেশি বলে নিচ্ছে বলে দাবি করেন ক্রেতারা।স্বদেশী বুটিকের কাপড়সহ ভারতীয় প্রাচী, দিলওয়ানী, বিপুল, জিসা, গীবা, খোয়াব, রুপসিঙ্গার ইত্যাদি পোশাকের চাহিদাও অনেক বলে জানিয়েছেন বিক্রেতরা। দাম একটু বেশি স্বীকার করে বলেন কাপড়ের মান অনেক ভালো। চাঁদপুরের ৮টি উপজেলাতেই জমে উঠেছে বিকি কিনি। মার্কেটগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। স্বাচ্ছন্দে ক্রেতারা যাতে কেনাকাটা সেরে বাড়ি ফিরতে পারে সে জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। মার্কেটে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদ উৎসব যেন শুরু হয়ে গেছে চাঁদপুরের মার্কেটগুলোতে। এ উৎসব থাকবে ঈদের পরেও।
