
স্টাফ রিপোর্টার: ॥
মতলব উত্তর উপজেলায় ও সদর উপজেলায় মেঘনা নদীতে জাটকা সংরক্ষন অভিযানে ৫ জেলেকে ২ বছর ১জনকে ১বছর করে কারাদন্ড ও ১জনকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মইনউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন: মো: খোরশেদ আলম(৩৫),মো: ছানাউল্লা(৪৫), নজরুল ইসলাম(৩৫),মো: রুবেল(২০)ও আল আমিন(২৭)।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈনউদ্দিন জানান, গভীর রাতে হাইমচর নৌ-পুলিশ অভিযান চালিয়ে মেঘনা নদীতে জাটকা পরিবহন কালে ৫ জেলেদের আটক ও ১৮মন জাটকা জব্দ করে। রাতে তাদেরকে সাজা প্রদান শেষে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অপর দিকে চাঁদপুর সদর উপজেলার মেঘনায় জাটকা শিকার কালে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক ২ জেলেকে আটক,৩০হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে এদের মধ্যে মো: মোফাজ্জল হোসেন(৩৫) কে ১বছর কারাদন্ড দিয়েছে ও মো: খোকন মিয়া(২৫)কে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মইনুল হক আভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স এর সদস্যরা ৭ জেলেকে আটক করে। এ সময় ৩০ হাজার বর্গমিটার কারেন্টজাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। দন্ড প্রাপ্ত জেলেদেরকে বিকেলে চাঁদপুর কারাগারে পাঠানো হয় বলে জানান। মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত জাটকা ইলিশের অভয়াশ্রম এলাকা হওয়ায় মেঘান-পদ্মা নদীতে সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
