রফিকুল ইসলাম বাবু। আগামী ১ এপ্রিল চাঁদপুরের হাইমচরে স্কাউটের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৭ হাজার স্কাউটের সমাবেশ হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্কাউটের সমাবেশের স্থান দুপুরে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি। মন্ত্রী বলেন, চাঁদপুরে অনুষ্ঠিতব্য জাতীয় স্কাউট সমাবেশের মাধ্যমে সারাবিশ্বে পরিচিতি লাভ করবে। এতে চাঁদপুরের ভাবমূর্তি আরো বেড়ে যাবে। একই সাথে আমাদের সন্তানরা তাদের আগামী দিনের চলার পথের সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগবে। এ সময় উপস্থিত ছিলেন স্কাউটের জাতীয় কমিশনার ও জনপ্রশাসন সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, স্কাউটের জাতীয় কমিশনার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো, শাহ্ কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা।
শিরোনাম:
মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে জাতীয় স্কাউট সমাবেশের মাধ্যমে সারাবিশ্বে পরিচিতি লাভ করবে …………………ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী মায়া
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
