জামায়াতের সাবেক আমির গোলাম আযমের গায়েবানা জানাজা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা শহরের ট্রাক রোডস্থ দারুস সালাম মসজিদ ও ইসলামিক সেন্টারের সামনে জানাজায় অংশ নেন ২০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ মুসল্লিগণ। জানাজা পূর্বে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওঃ আঃ রহিম। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য এএইচ আহম্মদ উল্লা মিয়া। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার মাঝি, মুনির চৌধুরী, জাহাঙ্গীর খান, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডঃ শাজাহান মিয়া, সেক্রেটারী অধ্যাপক আরিফুল্লা খান, সদর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী শাজাহান খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, শহর ছাত্র শিবিরের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সেক্রেটারী ইসমাইল খান, জেলা শিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন, সেক্রেটারী ইমরান হোসেন, শহর জামায়াত নেতা আঃ কাদের খান, মাওলানা আফসার উদ্দিন, কাজী মুরাদ হোসেন, হিফজুর রহমানসহ মুসল্লিগণ।
অধ্যাপক গোলাম আযমের
লাশ দেখতে জনতার ভিড়
জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের লাশ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে মগবাজারের বাসায় নেয়া হয়েছে। সেখানে তার লাশ এক নজর দেখতে হাজার হাজার শুভানুধ্যায়ী ও দলীয় কর্মীরা ভিড় জমায়। সবার দেখার সুবিধার্থে মরহুমের লাশ বাসার সামনে রাখা হয়। এর আগে সকালের দিকে অধ্যাপক গোলাম আযমের লাশ সবার দেখার সুবিধার্থে কিছুণ বাসার বাইরে রাখা হয়। মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, অধ্যাপক গোলাম আযমের ছেলেরা বিদেশ থেকে ফিরলে তার জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বাবার কবরের পাশে শায়িত
হবেন গোলাম আযম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মরদেহ দাফন করা হবে মগবাজারে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে। এই তথ্য নিশ্চিত করেছেন গোলাম আজমের বড় ছেলে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী । তিনি জানান, মগবাজারে পারিবারিক কবরস্থানে আমার দাদার (গোলাম আযমের বাবার) কবরের পাশে দাফন করা হবে।

