
চাঁদপুর : চাঁদপুরের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মার্চ) সকালে চাঁদপুর জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), সিভিল সার্জেন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।
সভায় করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক ব্যবহার নিশ্চিত, জাটকা রক্ষা ও ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/
