
চাঁদপুরে জেলা প্রশাসনের “উপহার যাবে বাড়ি ” প্রোগামের আওতায় বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রীর উপহার পৌছে দেওয়ার কার্যক্রম অব্যহত রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ১১তম দিনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মোট
কল রিসিভ করা হয়েছে ১৩৪ টি। তন্মধ্যে যাচাই বাছাই করে মোট ৬৫ টি পরিবারকে
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত
‘উপহার যাবে বাড়ি’ কার্যক্রমের সেচ্ছাসেবকরা।
সোমবার হট লাইনে মোট ১৩৪ টি কল রিসিভ করা হয়েছে।

যাচাই বাছাই শেষে ৬৫ টি বিপদগ্রস্থ পরিবারকে সেচ্ছাসেবকদের মটর বাইক ও অটো বাইকের মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পৌঁছে দেয়া হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ১শ ৪৫ টি পরিবারকে এই প্রোগামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমানের নির্দেশে ‘উপহার যাবে বাড়ি’
কার্যক্রম পরিচালনা করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ
আবদুল্লাহ আল মাহমুদ জামান।
কার্যক্রমে প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু,১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, ১ কেজি আটা, ১টি সাবান।
