
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদরের ১০০ কৃষক ও ৪০ জেলের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা.দীপু মনি এসব উপকরণ বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান,উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পংকজ বড়–য়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনৈতিক নেৃতবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান বলেন,এর মধ্যে ১০০জন কৃষকের মাঝে সার ও সরিষা বীজ এবং ৪০ জেলে ছাগলসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
