
এম. আর. ইসলাম :
চাদঁপুর শহরের মৈশাদী বাজার এলাকায় ট্রাক্টর থেকে পড়ে মর্মান্তিকভাবে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর গৌরীপুর মাইজদী এলাকার মৃত সেলিম মিয়ার বড় ছেলে সুমন (১৮) তার মামা মফিজ সর্দারের বাড়ি চাঁদপুরের মৈশাদী ব্রিকফিল্ড এলাকায় বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। নিহত সুমন গতকাল হালকা বৃষ্টি চলাকালে মৈশাদী এলাকায় ট্রাক্টরের উপরে করে ইটভাটার দিকে যাচ্ছিল। পথ পিচ্ছিল হওয়ার কারণে ট্রাক্টরের ঝাঁকুনীতে এক পর্যায়ে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক কোমরের ওপর একটি চাকা আড়াআড়িভাবে উঠে যায় তার কোমর এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। তাকে তার সহকর্মীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা করায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়্।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার কোমরের এবং পাকস্থলীর বিভিন্ন অংশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার পারিবারিক সূত্রে জানা যায়, সে গাছতলা পীর সাহেবের বাড়িতে ওয়াজ শোনার জন্য চাঁদপুরে এসেছিল এবং তার এলাকার লোকদের সাথে গত কয়েকদিন ইটভাটায় অবস্থান করছিল। বাড়িতে তার ছোট একটি বোন রয়েছে। নিহত সুমনের পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পেয়ে চাঁদপুরে ছুটে এসে তাকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
