
স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরের ৫নং ঘাট এলাকার ডাকাতিয়া নদীর পাড় হতে বেদে সম্প্রদায়ের যুবক মুন্না বেপারী (২২) এর লাশ এলাকাবাসী উদ্বার করেছে।
বৃহস্পতিবার রাত আনুমান ২টায় যুবকের লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী তাৎক্ষনিক যুবক মুন্নাকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রাত ২টা ২০ মিনিটে মৃত ঘোষনা করেন। মুন্না ৫নং এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী সেকান্তর বেপারীর ছেলে। তার মায়ের নাম শাহিনুর বেগম শাহী। মুন্না বেদে পরিবারের সন্তান হলেও সে রিস্কা চালিয়ে জিবিকা নির্বাহ করতো। সে সদ্য বিবাহিত ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মডেল থানার উপ-পরিদর্শক ত্রিনাথ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে বলে জানান।
