
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে ডাক্তার ও জনতার গনপিটুনিতে অসুস্থ্য রুগি মারাত্বক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে , বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের ২য় তালায় ২১০ নং রুমে ডাক্তার আ: রহিমের রুমে ও বাহিরে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ডাক্তার আ: রহিম ও উপস্থিত থাকা সংবাদ কর্মী সজীব আহমেদ ও এম এম কামাল।
ঘটনার বিবরনে জানাযায়, ডাক্তার আ; রহিমের মিশন রোডের বাসায় কয়েক দিন যাবত রাজ মেস্তরীর কাজ করান শহরের তরপুর চন্ডী এলাকার মো: রফিকুল ইসলাম (৫০) । গত কয়েক দিন যাবত রফিক অসুস্থ্য থাকার কারনে কাজ করতে আসতে পারেনি। বুধবার সকালে রফিক ডাক্তার আ: রহিমকে মুঠো ফোনে অসুস্থ্যের কথা জানায়। এক পযার্য়ে ডাক্তার রহিম তাকে হাসপাতালে চিকিৎসার জন্য আসতে বলেন। ডাক্তার রফিককে দেখে চিকিৎসা দিয়ে দেন। রুগি (রাজমেস্তরী) ঔষধ কেনার জন্য কাজের পাওনা টাকা থেকে কিছু টাকা চাওয়া মাএ ডাক্তার রহিম রুগি রফিককে বেধম ভাবে মারতে থাকে । সে মার খেয়ে বাহিরে চলে আসলে তাকে চোর চোর বলে চিৎকার করে ডাক্তার । এ সময় হাসপাতালের বাহিরে থাকা জনতা রফিক কে গনপিটন দিতে থাকে । এতে সে মারাত্বক আহত হয়। তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভতি করানো হয়। এ ব্যাপারে ডাক্তার আ: রহিম জানান, সে কাজে না এসে টাকা চেয়েছেএবং খারাপ আচরন করায় তাকে সামান্য মেরেছি। বাহিরের মানুষ মেরেছে, সেটাতো আমি বলেদেইনি।
