
স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরে ডিবি পুলিশের এসআই-মোঃ আহসানুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার এএসআই-বাছির সঙ্গীয় ফোর্সসহ পৃথক ২টি অভিযান চালিয়ে শহরের পালবাজার ও বাবুরহাট এলাকা থেকে ১ কেজি গাঁজা,১২২পিচ ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠালে আদালত তাদের জামিননা মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,জেলা গোয়েন্দা পুলিশ গতকাল শুক্রবার রাত সারে ৯টায় শহরের পুরাতন আদালতপাড়ার (লেংটা বাড়ী), আবুল কালাম মজুমদারের ছেলে সুমন মজুমদারের ভাড়া বাসা পুরাতন আদালতপাড়া জননী ভবন, ১৩৮ (আলী আহাম্মদ খানের) ৩য় তলার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ কেজি গাঁজা উদ্বার করে। এ সময় সুমন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সু কৌশলে পালিয়ে যায়। উক্ত সুমন মজুমদারের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সুমন মজুমদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
অপর দিকে এসআই মোঃ আহসানুজ্জামান, এএসআই-বাছির সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে বাবুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬৪ পিস ইয়াবাসহ আঃ আউয়াল মালের ছেলে ফারুক মাল (৩২) ও মানিক পালোয়ানের ছেলে মোহন পালোয়ান (২৯) গ্রেফতার করেন।
এ ছাড়া গোয়েন্দা পুলিশ শুক্রবার রাত ৩টা ২৫ মিনিটে শহরের পালবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ পিস ইয়াবাসহ জামতলা রেলওয়ে কলোনীর আবুল কাসেমের ছেলে হুমায়ুন কবির হুমা (২৯) ও শাহতলী চৌধুরী বাড়ীর মৃতঃ মেহেদী হাসানের ছেলে ফাহিম হাসান (২৪)কে গ্রেফতার করে।ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী হুমায়ুন কবির হুমা বকুলতলার পান দোকানদার ও বি এন পি নেতা আকবর পাটওয়ারীর ভাগিনা। ফাহিম হাসান নিঝুম পালবাজার এলাকার সাবেক ব্যাংকার মুকবুল মিয়ার নাতী। সে মুকবুল মিয়ার বাসায় বসবাস করে বলে এলাকাবাসী জানান।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
