
চাঁদপুরে গত দুইদিনে ১শ’ ৭৫ জনের নমুনা তথা স্যাম্পল টেস্ট করা হয়। এদের মধ্যে ২৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। নতুন এই ২৩ জনসহ এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগী হচ্ছে ১ হাজার ৯শ’ ৩৪ জন। আক্রান্তদের মধ্য থেকে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৩শ’ ৪৫ জন। এর মধ্যে সুস্থ ঘোষণা করা হয় ২৮ জনকে। আর মৃত্যুর সংখ্যা পূর্বের অবস্থায় ৭৫ জনই রয়েছে। সুস্থ এবং মৃত বাদ দিয়ে বাদবাকি ৫০৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ১১৬ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১৫ জনের। আর গতকাল পরীক্ষা করা হয় ৫৯ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ৯ জনের। এই ৯ জনের মধ্যে সদর উপজেলায় ৮ এবং হাজীগঞ্জ উপজেলায় ১ জন। এর আগে শনিবার যে নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন উপজেলা ভিত্তিক তাদের সংখ্যা হচ্ছে : সদরে ৫, হাইমচর ১, মতলব উত্তর ৫, মতলব দক্ষিণে ১, ফরিদগঞ্জে ১, হাজীগঞ্জে ১ ও শাহরাস্তিতে ১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত আটটি উপজেলায় রোগীর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৭৬৫, হাইমচর ১২৯, মতলব উত্তর ১৫৭, মতলব দক্ষিণে ২০৪, ফরিদগঞ্জে ২১৭, হাজীগঞ্জে ১৮৭, কচুয়ায় ৭৯ এবং শাহরাস্তিতে ১৯৬ জন।
