প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দেবরের কারসাজিতে ভাবীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৯ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের প্রবাসী আবদুর রহমানের স্ত্রী জেসমিন আক্তারের ৫ হাজার টাকা এবং অভিযুক্ত একই বাড়ীর বিল্লাল হোসেনের এক মাস জেল দিয়েছেন।
ঘটনার বিবরণীতে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দেবর মাসুদ আলম একই বাড়ীর বিল্লাল হোসেনকে ফাঁদে ফেলে ডেকে এনে ভাবীর ঘরে যায়। পরে কৌশলে প্রবাস ফেরত দেবর ঘরে তালা মেরে ডাক-চিৎকার দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেবর-ভাবী ও বিল্লালকে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদলতে ভাবীর ও বিল্লালের অসাবধানতার দায়ে জরিমানা করা হয়।
হাজীগঞ্জ থানার এসআই হাবিব জানান, সোমবার সন্ধ্যায় মৈশামুড়ায় একটি জনরোষ সৃষ্টি হয়। পরে তাদের থানায় নিয়ে আসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বলেন, দেবর মাসুদ আলম বাদী হওয়ায় তার জরিমানা করা হয়নি। তবে ভবিষতে ভাবীর সাথে অশোভনীয় আচরণের জন্য তাকে সর্তক করা হয়। এদিকে ভাবী ও একই বাড়ীর বিল্লালকে অসাবধানতার দায়ে জরিমানা ও সাজা করা হয়েছে।
