নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর মেঘনায় নিখোঁজ হওয়ার ৪দিন পর ইসমাইল ঢালী (৩৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শনিবার ভোর ৫টায় মতলব উত্তর আমিরাবাদ নামক এলাকায় মেঘনা নদী থেকে স্থানীয় জনগন লাশ ভাসতে দেখে উদ্ধার করে। ইসমাইল শহরের পুরাণ বাজার পশ্চিম শ্রীরামদী রহমান ঢালীর ছেলে। ইসমাইলের স্বজনরা জানায়, গত বুধবার ভোর রাতে আমিরাবাদ এলাকা থেকে অবৈধভাবে ৪জন কালোবাজারী তৈল নামাচ্ছিল। এ সময় তাদেরকে কোস্টগার্ড বাহিনী ধাওয়া করলে নদীতে লাফিয়ে পড়ে। এর মধ্যে ৩জন উপরে উঠলে ইসমাইল নিঁখোজ থাকে। নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করা হয়। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানায়, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
