
রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যেগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২২ অক্টোবর সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তন হতে দিবসটি উপলক্ষ্যে একটি বনাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন করে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
র্যালি ও সমাবেশের উদ্ধোধন করে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শওকত করীমের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদ হোসেন, অতিরিক্তি পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। এছাড়া প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
