
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পুরানবাজারে নেশার টাকা না পেয়ে শরীফ ছৈয়াল(১৮) নামে এক যুবকের আতœহত্যার করেছে। রবিবার বিকেল ৩টায় মধ্য শ্রীরামদী বউ বাজার এলাকায় ছোবা বেগমের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, বউ বাজারের মৃত মুক্তার ছৈয়ালের ছোট ছেলে শরীফ ছৈয়াল দির্ঘদিন যাবত বিভিন্ন মাদক সেবন করে মাদকাসক্ত হয়ে পরে। নেশার টাকা নেওয়ার জন্য তার মা সুরিয়া বেগমকে চাপ প্রয়োগ করতো। ঘটনারদিন দুপুরে মার কাছ থেকে ২০ টাকা নেয়। পরে মা প্রতিদিনের ন্যায় লোহারপুল এলাকায় খায়ের মুন্সির শরিফ হোটেলে বাবুচির সহকারি হিসেবে কাজে আসে। এ সময় শরীফ ছৈয়াল মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আড়ার সাথে ওরনা পেচিয়ে আতœহত্যা করে। বিকেলে কাজ শেষে মা সুরাইয়া বেগম ঘরে এসে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে বাঁচানোর জন্য নিচে নামিয়ে আনে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাঃ তাকে দেখে মৃত্য ঘোষনা করে। এই খবর পেয়ে মডেল থানার এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
