
শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে চিহ্নিত পতিতা সর্দার ও মদতি আব্দুর রহমান খোকন (৪৫) কে ২০ পিছ ইয়াবা সহ আটক করেছে ডিবি পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১ টায় বাবুরহাট মডেল টাউনের পিছনের রাস্তায় সিএনজি তল্লাশী চালিয়ে তাকে ইয়াবা সহ আটক করে।
জানা যায়, কল্যানপুর ইউনিয়নের দাসদী গ্রামের মালেক মিজির ছেলে আব্দুর রহমান খোকন দীর্ঘ ১৫ বছর যাবত বিভিন্ন এলাকা থেকে গরিব অসহায় মেয়েদের কাজ দেওয়ার নাম করে জোর পূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে। সে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে পতিতাদের রেখে রমরমা দেহ ব্যবসা করে আসছে। একেক বাসায় ২ থেকে ৩ মাস স্থানীয় লোকজন ধাওয়া দিলে অনত্র বাসা ভাড়া নিয়ে পুনরায় কাজ শুরু করে। এছাড়া সে সিএনজি চালানোর নামে ইয়াবা,গাজা সহ বিভিন্ন মাদক পাচার করে। এ সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর বাবুরহাট মডেল টাউনে অভিযান চালিয়ে তাকে ২০ পিছ ইয়াবা সহ আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, দালাল খোকন কে পুলিশ বেশ কয়েকবার পতিতা সহ তার বাসা থেকে আটক করে। গেল কয়েকদিন পূর্বে তার স্ত্রী লাকি বেগমকে মারধর করা ঘটনায় পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরন করে। সে বের হয়ে আবারো তার স্ত্রী লাকির মাধ্যমে পতিতাদের দিয়ে ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
