শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুরে পরিবহন ধর্মঘটে রাস্তায় পিকেটিং করার সময় ২ পিকেটারকে আটক করেছে পুলিশ। আটক ২ পিকেটারকে ছাড়িয়ে নিতে এসে শ্রমিক ইউনিয়নের নামধারি নেতা দালাল রিপনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
সোমবার বিকেলে মডেল থানায় দালালি করতে এসে রিপন হোসেন(৩৫)কে থানার ওসি ইব্রাহীম খলিলের নির্দেশ্ আটক করে পুলিশ।
জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ ৮ দফা দাবিতে সারাদেশে সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ‘কর্মবিরতি’ পালনের দ্বিতীয় দিনে
শহরের বিভিন্ন জায়গায় শ্রমিক ও চালকরা সড়কে পিকেটিং করে।
সোমবার দুপুরে মডেল থানার এএসআই ইলিয়াছ ও মজিবুর সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সড়কে পিকেটিং করার সময় রালদিয়া গ্রামের হৃদয় গাজি(১৮) ও মতলব উত্তর দিঘলদি গ্রামের হুমায়ন কবির(২২)কে আটক করে থানায় নিয়ে আসে।
আটক দুই জনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার টেন্ডার নেয় শ্রমিক ইউনিয়নের নামধারি নেতা রিপন হোসেন।
সে থানায় এসে বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে ওসি ইব্রাহিম খলিলের কাছে তবদির করতে থাকে।
এসময় ওসির নির্দেশ্যে দালাল রিপনকে আটক করে পুলিশ।
জানা যায়,হাইমচর গন্ডামারা গ্রামের মৃত শরিফ হোসেনের ছেলে রিপন। দালাল রিপন কয়েক বছর পূর্বে সিএনজি চালাতো। পরে সে শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয় দিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে সিএনজির চালকদের কাছ থেকে অবৈধভাবে ১০ টাকা করে চাঁদা আদায় শুরু করে।
এই অবৈধ চাঁদা আদায় করায় তার বিরুদ্ধে জেলা প্রসাশক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয় সিএনজি চালকরা।
সে শ্রমিক ইউনিয়নের লক্ষ লক্ষ টাকা আত্তসাৎ করে। এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কাকারি মাদক সেবন সহ অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মডেল থানার ওসি ইব্রাহিম খলিল জানায়, পরিবহন ধর্মঘটে রাস্তায় পিকেটিং করার সময় ২ পিকেটারকে আটক হয়েছে। পরে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য রিপন তবদির করতে শুরু করে। পরে তাকে আটক করা হয়। মুসলেখা দিয়ে পরে তাকে ছেড়ে দেওয়া হবে। আর যাতে এই ধরনের দালালি তবদির না করে।
