
রফিকুল ইসলাম বাবু ঃ
বাস চালকের শাস্তির প্রতিবাদে চাঁদপুরেও পালিত হচ্ছে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন ধর্মঘট। সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে ছোট, বড় ও মাঝারি কোন প্রকার পরিবহণ শহরের ভিতরে ঢুকতে বা বের হতে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদেরকে। বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ অন্তত ২০টি রুটে সকল ধরনের যাত্রীবাহি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা।
