
রফিকুল ইসলাম বাবু,চাঁদপুর । চাঁদপুর শহর রক্ষা বাধের পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনার ভাঙনে কয়েক ঘন্টার ব্যবধানে ১শ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাত দু‘টা থেকে শুরু হওয়া ভাঙনে ওই এলাকার শহর রক্ষা বাধেঁর কয়েক শ সিসি ব্লক ভাঙনের তোড়ে নদীতে ভেসে গেছে। ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র এবং পানি উন্নয়নের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ভাঙ্গণ রোধে ব্যবস্থা গ্রহণ করেন। এদিকে, হরিসভা এলাকায় মেঘনার ভাঙন শুরু হওয়ায় আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘর থেকে মালামাল সরাতে শুরু করেছে।
স্থানীয়রা জানায়, এ এলাকায় গত তিন মাস আগে ঝূকিপুর্ণ দেখা গিয়েছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। মঙ্গলবার ভোরে চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেতে এসে বলেন, যে কোনো মূল্যে শহর রক্ষা করা হবে। ইতোমধ্যে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ জানান, উজানের তীব্র পানির চাপে ভাঙনের তীব্রতা আরো ব্যাপক হতে পারে, তাই জরুরিভিত্তিতে সিসি ব্লক ফেলার উদ্যোগ নেয়া হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
