স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে পুলিশের তালিকায় ৭নং শীর্ষ সন্ত্রাসী পুরানবাজারের কশাই রফিককে আটক করেছে পুরানবাজার ফাঁড়ির পুলিশ। আজ শনিবার আটক রফিককে পুলিশ বিস্ফরন মামলায় আসামী করে আদালতে প্রেরন করলে তার জামিন না কোচ করে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরে শীর্ষ সন্ত্রাসীদের নামের তালিকা করে তাদের আটক করতে ইতিমধ্যে পুলিশ অভিযান অভ্রাহত রেখেছে।পুলিশের সেই তালিকায় পুরানবাজারে কশাই রফিক ৭ নাম্বারে রয়েছে। দির্ঘদিন যাবত পুলিশ তাকে খোঁজ করেও আটক করতে পারেনি। অবশেষে পুলিশ সুপার শামছুরনাহারের নির্দেশে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পুরানবাজারের রিভোজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। কশাই রফিক রিভোজী ক্যাম্পের মৃত আলী মিজির ছেলে। গত ১৩ অক্টোবর চাঁদপুর বিএমপি অভিসের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মডেল থানার এসআই প্রদিপ কুমার বাদি হয়ে ১৬ অক্টোবর চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-১৯। সেই মামলায় আসামী দেখিয়ে কশাই রফিককে পুলিশ আদালতে প্রেরন করে। এলাকাবাসি জানায়, সম্প্রতি পুরানবাজারের মোমপট্টি ও রিভোজী ক্যাম্পের মধ্যে একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও বোমা বিস্ফোরনের ঘটনায় অর্ধশত লোক আহত ও একটি তাজা প্রান ঝড়ে যায়। সেই ঘটনায় মূল হোতা হচ্ছে কশাই রফিক ও তার ভাই কশাই শফিক। তাদেরকে পুলিশ সেই ঘটনায় আটক করতে না পারলেও এবার কশাই রফিককে আটক করতে সক্ষম হয়েছে।

