চাঁদপুর শহরের নতুন পুরাণবাজার ব্রিজ সংলগ্ন স্থানে ও মতলব পেন্নাই সড়কে ২টি সড়ক দুর্ঘটনায় মোঃ অলিউল্লা (৮০) ও আঃ রহিম (৫০) নামে দুজনের মৃত্যু হয়েছে এবং ৫ জনকে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা দুটি ঘটে আজ শনিবার রাত ৮ টায় ও সাড়ে ৮টায় শহরের পালবাজার এলাকায় ও মতলব-পেন্নাই সড়কে। ঘটনার সত্যতা শিকার করে নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার রাত ৮টায় চাঁদপুর শহরের নতুন বাজার-পুরাণবাজার ব্রিজ সংলগ্ন পালবাজার এলাকায় শহরের স্ট্র্যান্ড রোড এলাকার ব্যবসায়ী মোশারফ হোসেন হাওলাদারের একটি প্রাইভেটকার একটি সিএনজি স্কুটারকে প্রচন্ড গতিতে ঢাক্কা দিলে ঘটনা স্থলে মোঃ অলিউল্লা (৮০) ও নাছির শেখ (৩৭) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে শাহরাস্তি এলাকার ওয়ারুক ছোট ফকির বাড়ির আলিম উদ্দিনের ছেলে অলিউল্লা ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরণ করে। আহত নাছির শেখকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে রাত সাড়ে ৮ টায় চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কে লালদিয়া নামক স্থানে সিএনজি চালিত দুটি স্কুটার মুখোমুখি সংঘর্ষে আঃ রহিম (৫০), রিক্তা (১১), বিলকিস বেগম (৫০), এমরান পালোয়ান (৩০), মাহফুজ (৩৫) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আঃ রহিমের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তবরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। অপর আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মতলব উত্তর এলাকার হযরত আলী বেপারীর ছেলে আঃ রহিম (৫০) কে ওয়ারুক নামক স্থানে যাওয়ার পর সে মৃত্যু বরণ করে। এদের মধ্যে বর্তমানে বিলকিস বেগমের আশংকা জনক। চাঁদপুর মডেল থানা পুলিশ প্রাইভেটকার ও দুটি সিএনজি স্কুটার আটক করে থানায় নিয়ে যায়। দুটি ঘটনায় চাঁদপুর মডেল থানা পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

