
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে সংঙ্গবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ ইবনে মিজান রনি (৪৬) ও তার ৩য় স্ত্রী রেশমা বেগম কে চৌদ্দগ্রাম থেকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। ২ আগষ্ট বুধবার বিকেলে প্রতারক চক্রের সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রতারক মোহাম্মদ ইবনে মিজান রনি (৪৬) হাজীগঞ্জ উপজেলার ১১নং ওয়ার্ডের ট্রাকরোড এলাকার মৃত. বাচ্চু মিয়ার ছেলে। সে হাজীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহবায়ক। তার বিরুদ্ধে প্রতারনার দায়ে কচুয়া থানায় ০২(০৩)১১, মাগুড়া জেলার সদর থানায় ৬২(০১)১১ ও হাজীগঞ্জ থানায় ১৯,৩১/৭ মামলা রয়েছে। এছাড়া ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪৭(১১)০৯ মামলা রয়েছে। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম বলেন, প্রতারক চক্রের কারনে সাধারণ জনগন জিম্মি। রনি কখনও মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব, পুলিশ, সেনাবাহিনী, এবং বিভিন্ন বিভাগের উর্ধতন সরকারি কর্মকর্তা হিসাবে পদ ও নাম পরিচয় দিয়ে প্রতারনা করিয়া আসতেছিল। উক্ত সংবাদের ভিক্তিতে গত ৪ থেকে ৫দিন ধরে রনিকে চিহ্নিত করে আটকের চেষ্টা চালানো হয়। রনি প্রথমে হাজীগঞ্জ থেকে ঢাকা, তারপর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহায়তায় চট্টগ্রাম থেকে চৌদ্দগ্রামে যাওয়ার পথে রনি ও তার স্ত্রী কে আটক করা হয়।
