
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোড এলাকায় ৮ম শ্রেনীতে পড়–য়া এক অর্ধ প্রতিবন্ধি কিশোরীকে জোর পূর্বক ধর্ষন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল রোববার বিকেলে ঐ এলাকার রিকসা চালক শাহজাহানের ছেলে সাগর হোসেন(২৫) কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার রাত সাড়ে ৯টায় রেলওয়ে ক্লাব রোড এলাকায় সাগরের বসত ঘরের একটি কক্ষে।
ঘটনার প্রত্যাক্ষদশীর্ মিনু বেগম জানান, ক্লাব রোড এলাকার আ: জলিল সরকারের মেয়ে (ছদ্ম নাম) মনি আক্তার (১৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে নামে । এ সময় হঠাৎ শাহজাহানের ছেলে সাগর হোসেন রাস্তা দিয়ে যাওয়া সময় জলিল সরকারের মেয়ে (ছদ্ম নাম) মনি আক্তার (১৪) কে দেখতে পেয়ে জোর পূর্বক তার বসত ঘরে নিয়ে তার শরীরের কাপড় খুলে ফেলে তাকে তার ইচছার ধর্ষন করে। তাৎক্ষনিক প্রতি বন্ধির চিৎকারে এলাকাবাসি ছুটে এসে সাগরকে আটক করে ঘরে বেধে রাখে। প্রতিবন্ধির বোন সুমি বেগম চাঁদপুর মডেল থানান অফিসার ইনচার্জ মামুনুর রশিদকে ঘটনাটি জানান। তার নিদের্শে মডেল থানার এস আই মো: মাহবুবুর রহমান মন্ডল রাত ১১টায় ঘটনস্থলে যায়। ততক্ষনে সাগরের অভিভাবকরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এস আই মাহবুব মন্ডল জানান,পরে উভয় পরিবার এক মত হয় সাগরের সাথে মনি আক্তারের বিয়ে দেওয়া হবে। যার ফলে তিনি চলে আসেন। দীর্ঘ সময় পার হওয়ার পর বিয়ে না হওয়ায় পুলিশ সাগরকে আটক।
