স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদানের পথে কচুয়া উপজেলার আশ্রাফপুর কাঁঠাল বাগান ,রাজাপুর সকিনার দালান ও রাজাপুর তুলা গাছতলা এলাকায় গাড়ি ভাংচুর ও মারধরের ঘটনা ঘটে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এনবিআরের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর- ১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত ও ১০ টি গাড়ি ভাংচুর ও কয়েকটি গাড়ি আটক রাখার অভিযোগ করেছেন আলহাজ্ব্ মোঃ গোলাম হোসেন। আহতরা হল- উপজেলার তুলপাই গ্রামের খোকন, মোস্তফা, কাউছার, আমুজান গ্রামের আ’লীগ নেতা মকবুল হোসেন, কেশরকোর্ট গ্রামের কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাক, আশ্রাফপুর গ্রামের শ্রমিকলীগ নেতা বাসার, রাজাপুর গ্রামের ছাত্রলীগ নেতা রিয়াত ও রুবেল। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স ও কচুয়ার হাসিমপুরস্থ ফয়েজুন নেছা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
চাঁদপুর জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মোঃ জোবায়ের হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় সময় আলহাজ্ব মো: গোলাম হোসেনের নেতৃত্বে চাঁদপুরে প্রধান মন্ত্রীর জনসভায় যাওয়ার সময় পথিমধ্যে কাঁঠাল বাগান ,সকিনার দালান ও রাজাপুর এলাকায় ক্ষমতাসীন দলের পতিপক্ষ নেতাকর্মীরা আমাদের গাড়ি বহরে হামলা, ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করেন বলে দাবী করেন। আলহাজ্ব গোলাম হোসেনের জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে যারা মারধর ,ভাংচুর করছেন তাদের বুজা উচিৎ তিনি বঙ্গ বন্ধুর অদর্শের রাজনীতি করেন বলেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছেন।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ঘটনর সত্যতা স্বীকার করে বলেন, এনবিআরের সাবেক চেয়ারম্যানের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা ও আটকের বিষয়ে শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তাদের পুলিশি পাহাড়ায় কচুয়ার সীমানা পার করে দিয়েছি। তাছাড়া কচুয়ায় যে কোন বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।
শিরোনাম:
সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
