
রিফাত কান্তি সেনঃ
চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যেগে এবং দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার মহামায়া সংলগ্ন মধুরোড কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠানে প্রভাত সমাজকল্যাণ সংস্থা মহামায়া শাখার উপদেষ্টা মো. কামাল হাজীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী, প্রভাত সমাজকল্যাণ সংস্থা কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আমির হোসেন রাজু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানজির আহমেদ সজল, প্রভাত হাজীগন্জ শাখার সাধারন সম্পাদক মোসা.রোজানা শশি, কচুয়া শাখার সদস্য রায়হান সজিব, স্বাস্থ্য পরিদর্শক মো.মনির হোসেন, ৪নং শাহমাহমুদপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ড ইউপি মহিলা সদস্য পারুল আক্তার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোক্তার হোসেন মিজি। আগত অতিথিদের প্রভাত সমাজকল্যাণ সংস্থার সদস্যরা এক এক করে বরন করে নেন। উপস্থিত ছিলেন দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, এসএসিএমও মমতাজ সুলতানা, সমাজসেবক ডা: হাবিবুর রহমান হাজী, দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) তাহমিনা আক্তার, সদস্য বুশরা আক্তার, প্রভাত কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য সিদ্দিক হোসেন,হাবিবুর রহমান, নুরে আলম, প্রভাত হাজীগন্জ শাখার সভাপতি মফিজুল ইসলাম রোহান, সদস্য সালাউদ্দিন সাকিব, প্রভাত চাঁদপুর শাখার সভাপতি মুন্নি আক্তার, সদস্য মো. হিমেল, মতলব শাখার বৃষ্টি আক্তার, সাহফিন আহমেদ । উক্ত অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব স্বপন মাহমুদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাত মহামায়া শাখার প্রচার সম্পাদক মো.সাইফুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন প্রভাত মহামায়া শাখার সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল অপরাধ বার্তার সাংবাদিক মো. মাসুদ হোসেন। শেষে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
