চাঁদপুরে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক পর পর দু’ বার আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে, চাঁদপুর সদর উপজেলা সফরমালী এলাকার দাসদী গ্রামে । ঘটনার সূত্রে জানা যায়, দাসদী গ্রামের হাওলাদার বাড়ির মৃত রশিদউল্ল্যাহ হাওলাদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬) এর সাথে ওয়াপদা গেইট পল্লী বিদ্যুৎ এলাকার ব্যবসায়ী মোঃ কুদ্দছ সরকারের কলেজ পড়ুয়া মেয়ে সাথী আক্তার (২০) এর সাথে দীর্ঘ প্রায় ২ বছর যাবৎ সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সাইফুল সাংবাদিকদের জানায়। সে আরো জানায়, সাথী চাঁদপুর সরকারি মহিলা কলেছে ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্রী। দীর্ঘ ২ বছর প্রেমের সম্পর্ক চলাকালে সাইফুল তার প্রেমিকা সাথীর পিছনে তার উপার্জিত প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করেছে। সে বিভিন্ন সময় সাথীকে নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন স্থান ও শহরের বাইরে ঘুরে বেড়িয়েছে। সে আরো জানায়, সাথীকে ছাড়া সে বাঁচবেনা। গত ৬ মাস আগে সাইফুল ইসলামের সাথে সাথীর মনোমালিণ্য হলে সাইফুল খেতে ছিটানো কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঐ সময় তার পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তাকে সুস্থ্য করে। গত ১ মাস ধরে আবারো সাইফুল ও সাথীর মধ্যে মনোমালিণ্যের সৃষ্টি হয়। সেই থেকে সাথী সাইফুলের সাথে সম্পূর্নভাবে যোগাযোগ বন্ধ করে দেয়। যার ফলে প্রেমিক সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যায় পুনরায় কীটনাশক জাতীয় ঔষধ খেয়ে আবারো আত্মহত্যার চেষ্টা করে। রাত আড়াইটায় পরিবারের লোকজন সাইফুলকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার সাথে কথা হলে সে জানায়, আমার পরিবারের লোকজনকে এ প্রেমের সম্পর্কের বিষয়ে আমি ম্যানেজ করেছি। কিন্তু সাথীর পিতা-মাতা কোনোভাবেই তা মানতে রাজি হচ্ছে না। এতদিন সাথী আমার সাথে সম্পর্ক ভালো রাখলেও একটি ভুলের কারণে এক মাস যাবৎ সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি তার পিতার বন্ধু-বান্ধবের কাছে আমাদের এ সম্পর্কের কথা জানিয়ে তার পিতা কুদ্দুছ সরকারকে ম্যানেজ করার চেষ্টা করেছি । কেন তার পিতার বন্ধুদের কাছে বিষয়টি বলেছি সেজন্য সাথী আমার সাথে যোগাযেগ বন্ধ করে দেয়। আমি সাথীকে ছাড়া বাঁচতে চাইনা। ওকে না পেলে আমি ৩য়বার ফাঁসি দিয়ে আত্মহত্যা করবো।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

