স্টাফ রিপোর্টার।।বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৮৮তম জম্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় নারীদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
০৮ আগষ্ট বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এবং দুপুরে হাইমচর উপজেলা মিলনায়তনে এসব গাছের চারা বিতরণ করা হয়। সদর উপজেলা মিলনায়তনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, তাজুল ইসলাম মিয়াজি, আল মামুন পাটওয়ারী, বিল্লাল হোসেন মাস্টার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
