
মিজান লিটন, ॥
চাঁদপুর শহরে হিযবুত তাওহিদের পরিচালিত সংবাদপত্র ‘বজ্রশক্তি’ বিক্রি করছে ৪ তরুণী। এ হিযবুত তাওহিদ সংগঠনটি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত একিট জঙ্গি সংগঠন। সারাদেশের হিযবুত তাওহিদ বর্তমানে সূরা সদস্য সংগ্রহ শুরু করেছে। পুরানো কৌশল পরিবর্তন করে এমন নতুনভাবে বজ্রশক্তি সংবাদপত্র বিক্রির নাম করে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদেরকে হকার সাজিয়ে পত্রিকা বিক্রির মাধ্যমে সূরা সদস্য সংগ্রহ করতে মাঠে নামিয়েছে।
চাঁদপুরে কে বা কারা যেনো ১শ’ থেকে ১ হাজার কপি বজ্রশক্তি নামের পত্রিকা এনে ৪ তরুণীর মাধ্যমে শহরে ৫টাকা মূল্যে বিক্রিতে নামিয়েছে। এদের মধ্যে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচারের ২ তরুণী ও কুষ্টিয়ার ২ তরুণী রয়েছে। এরা প্রতিদিন ভোররাত থেকে এ বজ্রশক্তি নামের পত্রিকা বিক্রির নাম করে শহরের প্রতিটি মার্কেট, পাড়া-মহল্লা, অলি-গলি চষে বেড়াচ্ছে। এ ৪ তরুণী দু’টি ভাগে বিভক্ত হয়ে বোরকা পরে বড় আকারের কালো ব্যাগ কাঁধে নিয়ে পত্রিকা বিক্রিতে নামে। একটি সূত্র থেকে জানা গেছে, এ ৪ তরুণী শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বাসা ভাড়া নিয়ে বর্তমানে থাকছে।
প্রতিদিন সকালে কচুয়ার এক সিএনজি স্কুটার চালকের মাধ্যমে ঢাকা থেকে এ বজ্রশক্তি নামের পত্রিকাগুলো চাঁদপুরে অবস্থানরত ৪ তরুণীর কাছে এনে পৌঁছে। তারপর তারা পত্রিকা বিক্রিতে নেমে পড়ে। শহরে এ ৪ তরুণীর গতিবিধি অনেকের কাছে সন্দেহের দানা বাঁধছে। গত ২/৩ দিন পূর্বে রাজধানীতে এ পত্রিকা বিক্রি করাবস্থায় আইন প্রয়োগকারী সংস্থার হাতে ৩ নারী সূরা সদস্য আটক হয়েছে। চাঁদপুর শহরে এ চার তরুণী যেভাবে পত্রিকা বিক্রির নামে ঘুরে বেড়াচ্ছে তাতে করে মনে হচ্ছে জঙ্গি সংগঠন হিযবুত তাওহিদ চাঁদপুরে হয়তো বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারে।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
