
রফিকুল ইসলাস বাবু ॥
চাঁদপুরে পরীক্ষার ফি জন্য শিক্ষকের তিরষ্কারের অভিযোগে শিক্ষার্থী সাথী আক্তার আতœহত্যার ঘটনায় ঘটনাস্থল বাগাদী উচ্চ বিদ্যালয় ও সাথী আক্তারের বাড়ি পরিদর্শণ করেছেন,শিক্ষা সচিব মো: সোহরাব হোসেন । তিনি আজ সকালে ঘটানাস্থলে গিয়ে স্কুলের শিক্ষক , শিক্ষার্থী এবং সাথী আক্তারের বাবা মার সাথে কথা বলেন । এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে । ইতিমধ্যে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠদের নির্দেশ দেয়া হয়েছে । শিক্ষা সচিব বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং থাকবো । এসময় তাঁর সাথে চাঁদপুরের জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
