
স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর থেকে অনেকট্ইা বানরের বংশধর বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক সময় চাঁদপুর পুরানবাজারে বিভিন্ন কলকারখানা, বাসদবাড়ি ও জঙ্গলের ভিতরে এই বানরের আনাগোনা লক্ষ করা যেতো। বানর এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মহিলা,শিশু, কিশোর, যুবক,যুবতিরা পুরানবাজারে এসে ভিড় জমাত। সময়ের সাথে সাথে এই বানরের বংশধর বিলুপ্ত হয়ে গেছে। এখনো আর সেই বানর দেখা যায় না।
পুরানবাজারের আড়ৎদার পট্টি,বাতাসা পট্টি, চৌধুরীঘাট,লোহারপুল,কয়লাঘাট,টিএনটি অফিসের পুরাতন ভবনের ভিতরে ও আশে পাশে ছিলো বানরের বাসস্থান। এখন সেখানে পূর্বের মত বানরের সংঙ্খা অনেকটা কমে গেলেও কিছু সংঙ্খক বানর দেখা যায়। সেখানে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে মানুষরা তাদের পরিবার পরিজন নিয়ে বানর দেখার জন্য ভিড় জমায়। বানররা দর্শনাথিদের দেখে আরো অতিউৎসাহিত হয়ে তাদের আশে পাশে এসে আনাগোনা করতে দেখা যায়। দেখতে আসা লোকজন শুকনা রুটি নিয়ে বানরদের কাছে ছুরে মারে। সে সময় বানরা খাবার খাওয়ার জন্য ছুটে আসে।
জানা যায়, চাঁদপুর পুরানবাজারে এক সময় বিভিন্ন কলকারখানার আসে পাশে বসদঘরের ও জঙ্গলের আনাচে কানাচে বানরের বানরের বংশধর লক্ষ করা গেছে। সময়ের সাথে সাথে সেই বানর অনেকটা কমে গেছে। এর কারন পুরানবাজারে পূর্বের মত এখন আর কলকারখানা নেই। বনজঙ্গল কেটে সেখানে বসদবাড়ি গড়ে উঠেছে। বানরা খেতে না পেরে অনেক বানর মারা গেছে। তাই অনেকট্ইা বানরের বংশধর বিলুপ্ত হয়ে গেছে।
