বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মিছিল বাহির হলে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। আজ রবিবার বিকেল ৫টায় শহরের প্রফেসর পাড়া থেকে মিছিলটি বের হয়ে কয়েকশ’ গজ দূরে চিত্রলেখার মোড়ে আসলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। এই সময় পুলিশ ধাওয়া দিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজী বাহারকে আটক করে গাড়ীতে তুললে নেতা-কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের আরো কয়েকটি টহল গাড়ী এসে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া করে। এই সময় পুলিশ কালাম মোল্লা ও শাহরাস্তির হারুনুর রশিদ মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়। বিএনপির নেতা-কর্মীদের ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে আতংকে আশপাশের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ও পথচারীরা বিভিন্ন দিকে ছুটতে শুরু করে। এই সময় মিছিলকারীদের ইটের আঘাতে ইয়াছিন শেখ নামে একজন পথচারী আহত হয়।
এই বিষয়ে এএসআই আবুল কালাম আজাদ জানান, বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে চিত্রলেখার মোড় দিয়ে এগিয়ে যাওয়ার সময় আমরা মিছিলটি নিয়ে চলে যেতে বলি। তারা না শুনে মিছিল আগানের চেষ্টা করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে এসআই ওমর ফারুকসহ পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিরোনাম:
রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

