চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়কে গাছ ফেলে, ট্রায়ারে আগুন ধরিয়ে ১৮দলীয় জোটের হরতাল পালিত হয়। বৃহস্পতিবার হরতাল সমর্থকরা সড়কে বেরিকেট দিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, মতলব-পেন্নাই ও চাঁদপুর-রায়পুর সড়ক যোগাযোগ বিচ্ছিন করে রাখে।
পরে পুলিশ এসে বেরিকেট সরিয়ে সড়কের যানচলাচল স্বাভাবিক করে। হরতালের সমর্থনে পক্ষে বিপক্ষে শহরে খন্ড খন্ড মিছিল হয়েছে। তবে দূর পাল্লার কোন বাস ছাড়েনি। তবে লঞ্চ ও ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।
চাঁদপুর পুলিশ সুপার আমির জাফর জানান, হরতালে নাশকতা এড়াতে জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
