রফিকুল ইসলাম বাবু ॥
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ ডিসেম্ব শুক্রবার চাঁদপুর পুলিশ লাইন হল রুমে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে ২০জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্বরক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ ওলি। সংবর্ধনা প্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত হাবিলদার আব্দুর মান্নান, এসআই (নিরস্ত্র) মো. আমির হোসেন, এসআই (নিরস্ত্র) কাজী রবিউল হক।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, আজকে যাদেরকে সংবর্ধনা দেয়া হলো তারা জাতীর বীর সন্তান-ই নয় ওনারা আমাদের পুলিশের গর্ব। পুলিশ সদস্য হয়ে আপনারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আপনাদের মর্জাদা আমাদের কাছে অনেক বেশি। আপনাদের দেখানো পথে যেনো চলতে পারি, আমাদের দোয়া করবেন। তিনি আরো বলেন, পুলিশ সুপার হিসেবে নয় আপনাদের সন্তান হিসেবে আজকে আমি কথা বলছি। আমি অনুরোধ করবো প্রতিটি মুক্তিযোদ্ধাদের পরিবার তার সন্তানদের যেনে এককেকটি মুক্তিযুদ্ধের চেতনার ফ্যাক্টরীরর করে তুলে যেতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় যদি পরবর্তি প্রজন্মকে উজ্জিবিদ করে যেতে পারেন তবে কোনো অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
