চাঁদপুরে ৯ম শ্রেনী পড়–য়া এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষন করার অপরাধে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। শর্ত সাপেক্ষে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহায়তায় ও উভয় পরিবারের সম্মতিতে কাবিন বিহীন ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতে বিয়ের কাজ সম্পন্ন হয়।এ বিয়ের কাজ হয় আজ রবিবার রাত ৮টায় চাঁদপুর পৌরসভার কাউন্সিলার বৃন্দের বসার রুমে।এ ঘটনায় শহরের উৎসুক জনতা,পুলিশ সদস্য ও সরকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে শহরের নামকরা মিষ্টি দোকান রসেরহাড়ি থেকে আনন্দের সাথে প্রচুর পরিমান মিষ্টি বিনামূল্যে সরবারহ করা হয়। ঘটনার বিবরনে জানা যায়,গতকাল শনিবার গভীর রাতে শহরের পুরানবাজার মেরকাটিজ রোডে অবস্থিত বিল্লাল খানের বাড়িতে শহরের তালতলা এলাকার লোকমান হোসেনের ছেলে মো.রিয়াদুল ইসলাম রিয়াদ(২০) তার প্রেমিকা ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী গ্রামের শহীদুল্লা পাটওয়ারী মেয়ে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী(১৬)কে বিয়ের প্রলোভনে তাকে প্রতিদিনের ন্যায় ধর্ষন করছিলো।এসময় এলাকাবাসী তাকে আটক করে গভীর রাতে পুরানবাজার পুলিশফাঁড়ির ইনচার্জ মাহাবুব মোল্লার কাছে সোপর্দ করে। রবিবার দিনভর পুলিশসুপারের কার্যালয় মডেল থানায় উভয় পরিবারের অনুরোধে কয়েক দফা দেন দরবারের পর পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী ও সরকার দলীয় নেতাকর্মীদের কাছে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি সমাধানের লক্ষে দায়িত্ব দেয়া হয়।পরে রবিবার সন্ধ্যায় যুবক রিয়াদুল ইসলাম রিয়াদ ও কলেজ ছাত্রীর অভিভাবকরা এক সমোঝতায় বসে তিনশত টাকার ষ্ট্যাস্পে উভয়ের স্বাক্ষর রেখে এক বছর পর দেনমোহর রেজিষ্টির মাধ্যমে বিয়ের পরিপূর্ন কাজ সমাধানের লক্ষে এ সিদ্ধান্তে উপনিত হন।এছাড়া কলেজ পড়–য়া ছাত্রী ধর্ষনের শিকার হওয়ায়, উভয় পরিবার ও গন্যমান্য ব্যাক্তিদের স্বাক্ষীর মাধ্যমে ইসলামী শরীয়াহ মোতাবেক মাওলানার মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করেন।এক বছর পর তারা বিবাহ রেজিষ্টারির পরে সংসার জীবন শুরু করবে বলে সিদ্ধান্ত হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

