শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদীর প্রবসীকে অর্শ্ব ও পাইলস চিকিৎসার নামে পায়ু পথে গরম রড ঢুকিয়ে ভূয়া চিকিৎসা করায় সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। বাগাদিতে আবারো আরেক প্রবাসি আবুল খায়ের মালের অপচিকিৎসা করার কারনে ঘোষ পাড়ার ভুয়া চিকিৎসক লিটন সরকারের বিরুদ্ধে আবারো থানায় মামলা দায়ের করা হয়েছে। তার পূর্বের মামলায় পুলিশ ভুয়া চিকিৎসক লিটনকে আটক করে আদালতে প্রেরন করে ৫ দিনের রিমান্ড চাইলেও মঞ্জুর করেনি আদালত।
শুক্রবার রাতে বাগাদি সোবহানপুর গ্রামের আবুল খায়েরের ছোট ভাই আবুল বাসার মাল বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
জানা যায়, শহরের ঘোষ পাড়ার হারাধন সরকারের ছেলে ভুয়া চিকিৎসক লিটন সরকার চাঁদসী ক্ষত চিকিৎসালয়ের প্রতিষ্ঠানে সাইন বোর্ড সাটিয়ে হাজীগঞ্জ ও মহামায়া দুটি ফার্মেসী দিয়ে সেখানে সে দীর্ঘ ১৮ বছর টিউমার, পাইলস, পিষ্টলা, অর্শ্ব, গেজ এ সবের চিকিৎসা করে যাচ্ছিল। এছাড়া তার বাসায় দালালের মাধ্যমে রোগীদের এনে এ অপচিকিৎসা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অসংখ্য অভিযোগ রয়েছে। তার এ অপচিকিৎসায় অনেক লোক পায়ু পথে ক্ষত হয়ে দীর্ঘদিন কষ্ট ভোগ করার পর মৃত্যু বরণ করারও অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামের মৃত মকরম মালের ছেলে প্রবাসী আবুল খায়ের মাল গত ৫/১/২০১৫ তারিখে পাইলস রোগের চিকিৎসা নিতে লিটন সরকারের বাসায় যায়। লিটন সরকার চিকিৎসার নামে তার কাছ থেকে ৫০ হাজার টাকা কন্ট্রাকের মাধ্যমে তার অর্শ্ব, পাইলস ও পিষ্টুলা নির্মূল করে দিবে বলে অর্থ হাতিয়ে নেয় এবং আবুল খায়ের মালের পায়ু পথে ভুয়া চিকিৎসক লিটনের তৈরি গাছ-গাছরা বানানো মলম লাগিয়ে গরম রড ঢুকিয়ে দিয়ে অপচিকিৎসা করে। এতে করে আবুল খায়ের মালের পায়ু পথে ক্ষত হয়ে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারতেছিলোনা এবং দুখে দুখে নিচতেজ হয়ে যায়। তার অবস্থার অবনিত দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার আবুল খায়ের মালের পায়ু পথ পরীক্ষা করে দেখতে পায় তার অর্শ্ব ও গেজ চিকিৎসার স্থানটি ইনফেকশন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরও বাঁচানো কঠিন হয়ে যাবে। পরবর্তীতে ভুয়া চিকিৎসক লিটন সরকারের সাথে যোগযোগ করলে সে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। বাগাদিতে একই ঘটনায় মাসুদ মালের অপচিকিৎসা করার করনে তাদের দায়েরকৃত মামলায় পুলিশ ৩ তারিখে ভুয়া চিকিৎসক লিটন সরকারকে আটক করে।

