চাঁদপুর মডেল থানার বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন অপরাধে ১০জনকে আটক করেছে। সোমবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন এস.আই শাহাবুদ্দিন খান ও এ.এস.আই আহসানুজ্জামান লাবু ও সঙ্গীয় ফোর্স।
এ সময় মাদক বিক্রি, সেবন ও পরিবহনের অভিযোগে শহরের চেয়ারম্যানঘাট, বিষ্ণুদী রোড, ব্যাংক কলোনী, দর্জিঘাট, নতুন বাজার, বড় স্টেশন, কোড়ালিয়া ও উত্তর শ্রীরামদী এলাকা থেকে ১০জনকে আটক করে। এদের মধ্যে ৬জন বিভিন্ন মামলার আসামী হওয়ায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
বাকী আটককৃতদের মধ্যে ইয়াবা বিক্রেতা ইমরান তালুকদার (১৮) কে ৬ মাস সশ্রম কারাদন্ড, গাঁজা সেবনের অপরাধে রনি দর্জি (২২) ও সোহেল (১৫) কে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড ও মাদক সেবনের অভিযোগে রিপন (১৮) কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

